বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ৩ গ্রামে মুকিত মিয়ার সমর্থনে মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০১৫
  • ৪৪৪ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের সাদুল্লাহপুর, আমতৈল, মুসানগরের সমন্বয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আবদুল মুকিতের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই সভা অনুষ্ঠিত হয়। হাজী মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বিশিষ্ট সমাজসেবক আবদুল মুকিত, ইউপি সদস্য আবদাল মিয়া, আলহাজ্ব বশির মিয়া, তরুন সমাজসেবক মোঃ নুরুজ্জামান চৌধুরী, ইয়াকুব মিয়া, আরজু মিয়া, রঞ্জু দেব, ওসমান মিয়া, বশির মিয়া, ছাব্বির আহমদ চৌধুরী প্রমূখ। সভায় বক্তারা এলাকার উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আবদুল মুকিতকে ৮ গ্রামের সমন্বয়ে আগামী নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান। আয়োজিত সভায় মোঃ আবদুল মুকিত বলেন, এলাকার উন্নয়নে ঐক্যের বিকল্প নেই। ঐতিহ্যগত ভাবে ইউনিয়নের ৮গ্রাম খ্যাত জনপদে সম্প্রীতির পরিবেশ বিদ্যমান রয়েছে। কোন পেশী শক্তি যেন আমাদের ঐক্যে ফাঁটল ধরাতে না পারে। সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। তিনি ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনী কার্যক্রমের প্রতিশ্র“তি ব্যক্ত করেন। আয়োজিত সভায় সাদুল্লাপুর, আমতৈল ও মুসানগর থেকে বিভিন্ন শ্রেণী-পশার বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com