রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

কমরেড তাজিদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০১৫
  • ৩৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলার প্রাক্তন নেতা ও ক্ষেতমজুর সমিতির সাবেক নেতা কমরেড তাজিদ আলী গতকাল শুক্রবার সকাল ১০টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার নিজ বাড়ী রিচি গ্রামে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, পুটিজুরি ইউপি চেয়ারম্যান কমরেড শাহ মাহবুবুর রহমান, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা খা, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হুমায়ুন খান, কমিউনিস্ট পার্টি নেতা কমরেড আকবর আলী, গণতান্ত্রিক আইনজীবি সমিতির নেতা এডভোকেট মুরলী ধর দাশ, কমরেড বরুন রায় স্মৃতি সংসদের আহবায়ক শ্রীমন্ত রায়, সদস্য সচিব এডভোকেট রনধীর দাশ, উদীচীর সাবেক সভাপতি আজমান আহমেদ, কমিউনিস্ট পার্টির রিচি শাখার সাধারণ সম্পাদক মঞ্জিল মিয়া, উদীচী নেতা আজিজুর রহমান কাউছার গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com