শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫
  • ৮৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন কর্মকান্ড সমাপ্ত হয়েছে, স্বাধীনতা পরবর্তী সময়ে আর কোন সরকার তা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখে শেখ হাসিনার নেতৃত্বে হবিগঞ্জ-লাখাই আসনের জনগণের উন্নয়নে আমি সারাজীবন কাজ করে যেতে চাই। আপনাদের সহযোগিতা ও দোয়া সাথে থাকলে হবিগঞ্জের প্রত্যন্ত এলাকার উন্নয়নে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব। গতকাল বিকালে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসন্ধা ও সুরাবই গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাজী সিরাজুল ইসলাম তালুকদার ইনু মিয়ার সভাপতিত্বে ও নূরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ইছাক আলী সেবনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, সৈয়দ গাজিউর রহমান, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল্লাহ সরদার, জাকির হোসেন, জলফু মিয়া, শাহজাহান তালুকদার, আব্দুল কুদ্দুছ তালুকদার সেবন, সামছুল হক, মুখলিছুর রহমান মুখলিছ, গাজিউর রহমান এমরান, ফখরুল হামিদ, কবির মিয়া প্রমুখ।
পরে তিনি ২০ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামে ৭৪টি পরিবার ও ৫৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পুরাসুন্ধা গ্রামে ১৭৮টি পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com