শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নির্বাচনীয় পথসভায় মোতাচ্ছিরুল ইসলাম ॥ আমাকে একবার পৌরসভার মেয়র নির্বাচিত করে পরীক্ষা করুন

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, অতীতে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতি করে মেয়র নির্বাচিত করা হয়েছে। আগামী নির্বাচনে পৌরসভার সকল নাগরিককে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে। জনগণের আমানত মূল্যবান ভোট নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেওয়া হবে না। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে লন্ডন সফর শেষে শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নির্বাচনী পথ সভায় এ কথা  বলেন। তিনি আরও বলেন, আমাকে একবার পৌরসভার মেয়র নিবার্চিত করে পরীক্ষা করুন। পৌরবাসীর মূল্যবান ভোটে আমি মেয়র নির্বাচিত হলে পৌরসভার সম্মানিত নাগরিকদের যানমালের নিরাপত্তা, মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ড বন্ধসহ সকল প্রকার উন্নয়নমূলক কার্যক্রম করে যাব। সেজন্য তিনি পৌরবাসীর কাছে ভোট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন। এর আগে তিনি দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে ৫ শতাধিক মটরসাইকেলের বহর নিয়ে শহরে শোভাযাত্রা বের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com