সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

এমপি আবু জাহির ও সিলেট রেঞ্জের ডিআইজিকে হত্যার হুমকির অভিযোগে আটক কারণ্যের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আবু জাহির ও সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএমকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগে আটক কারণ্য সরকার (৩৮) এর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সে বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের বানেশ্বর সরকারের পুত্র।
গতকাল বুধবার হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এমএস হুমায়ুন কবীরের আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিএসআই আলামিন। আসামী পক্ষে ছিলেন আইনজীবি মিজানুর রহমান ও ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর দুপুরে আটক কারণ্য সরকার মোবাইল ফোনে জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আবু জাহির ও সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএমকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। বিষয়টি পুলিশ জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি স্পেশাল টিম অনুসন্ধান চালিয়ে ঘটনার সাথে জড়িত তাদেরকে বিভিন্ন স্থান থেকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com