মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে সরকারি ভূমি দখল নিয়ে সংঘর্ষের আশংকা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পূর্ব পিটুয়াকান্দি গ্রামের সরকারি গোচারণ ভূমি দখল নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এ নিয়ে ওই গ্রামে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। জানা যায়, ২শ একর গো-চারণ ভূমি ওই গ্রামসহ আশপাশের গ্রামবাসী তাদের গবাদি পশু ছড়িয়ে থাকে। কিন্তু ওই ভূমির কুনজর পড়ে একই গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র কাসেম মিয়া, করিম মিয়ার পুত্র কাজল মিয়া, ধন মিয়ার পুত্র মদন মিয়া, সুরুজ মিয়ার পুত্র আলী সামাদসহ একদল ভূমিখেকোর। তারা অবৈধভাবে সরকারি গো-চারণ দখল করার পায়তারা চালায়। আংশিক জায়গা দখলে রাখে তারা। এ ব্যাপারে গ্রামবাসী তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন। এতে তারা বলেন, যে কোন সময় ওই ভূমি নিয়ে সংঘর্ষ সহ খুন খারাবি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com