রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ১৮ কেজি গাজা ও প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে ধরাশায়ী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ৬২১ বা পড়া হয়েছে

চুনারুঘাটে ১৮ কেজি গাজা ও
প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ী
ডিবি পুলিশের হাতে ধরাশায়ী
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাটিয়াজুড়ি সড়কের নিকঠ থেকে ১৮ কেজি গাজাঁ, একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল রাত সাড়ে আটটায় তাদের আটক করা হয়।
জানা যায়, হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের এস আই সুদ্বীপ রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক দল ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। চুনারুঘাট-সাটিয়াজুড়ি সড়কে প্রাইভেটকারে করে মাদক পাচারকালে পুলিশের সন্দেহ হয়। এসময় পুলিশ প্রাইভেটকারটি আটক করে তল্লাশী চালায়। পুলিশ তল্লাশী করে প্রাইভেটকারের তিন যাত্রীর দেহ তল্লাশী করে ১৮ কেজি গাজা উদ্ধার করে। আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার নয়ানি বনগাও গ্রামের আব্দুর রউফের পুত্র মাদক বিক্রেতা মামুন মিয়া (২০), একই উপজেলার হলদিউড়া গ্রামের আলতাব আলরি পুত্র নুর আলম (১৮) ও হাতুন্ডা গ্রামের শহীদ মিয়ার পুত্র আরিফ মিয়া (১৯) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন রিপন জানান, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যহত থাকবে। তিনি মাদক বিক্রেতাসহ অপরাধীদের গ্রেফতার করতে পুলিশকে তথ্য দিয়ে সবার সহযোগীতা চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com