বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে নানা আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ৪৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে আউশকান্দি সচেতন নাগরিক কমিটি। নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত অনুষ্টানে রাত ৮টায় আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন, আউশকান্দি- হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহান চৌধুরী। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন মুহিবুর রহমান হারুন, জয়নুল আবেদীন, মুরাদ আহমেদ, সাংবাদিক সরওয়ার শিকদার, সাংবাদিক বুলবুল আহমদ, মোহাম্মদ আলী লেদু, লেবু মিয়া, মাহমদ মিয়া, কাছন মিয়া, ফকির ফজলু মিয়া, মির্জা হোসাইন আহমদ হামজা, মুজিবুর রহমান, আব্দুর নুর, এম মুকিত, সাইদুল ইসলাম, আব্দুল গফ্ফার চৌধুরী বেলাল, শেখ সামছুল ইসলাম, রঞ্জু দেব, শামিম আহমদ, শেখ সালাম প্রমুখ। রাত ১০টায় মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ী গানের আয়োজন করা হয়। এতে সিলেট ও হবিগঞ্জের খ্যাতিয়মান শিল্পীগণ অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com