বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই ॥ ১৫ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল বাজারের চৌধুরী মার্কেটে অগ্নিকান্ডে একটি কাপড়ের দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। গত শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে ১৫ লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক মাওলানা আইয়ূব আলী দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের পরদিন শনিবার রাত দেড়টার দিকে চৌধুরী মাকের্টের পূর্ব দিকে অস্বাভাবিক ধূয়ার কুন্ডুলি দেখে স্থানীয় লোকজন এগিয়ে যান। এ সময় দেখা যায়, মার্কেটের পূর্বেপ্রান্তে তালাবদ্ধ মাহি সপিং সেন্টারের ভেতরে আগুন জ্বলছে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন দোকানের তালা ভেঙে ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর হবিগঞ্জ থেকে ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com