বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ভিজিএফ’র চাল বিতরন

  • আপডেট টাইম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার গরীব ও দুঃস্থ ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরন করা হয়েছে। গত শনিবার ও রবিবারে সকালে মোট ৪ হাজার ৬শ ২১ জনের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়। পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরনের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, প্যাানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর সন্তোষ দাশ, প্যানেল মেয়র-৩ যতিকা রানী দাশ, কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, রেখা রানী আচার্য্য, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার দে, মান নিয়ন্ত্রক কর্মকর্তা সুকেশ চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com