সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে হরতাল চলাকালে জামায়াতের মিছিল পিকেটিং

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জামায়াতের ডাকা হরতালে নবীগঞ্জ শহরে গুরুত্বপূর্ণ ৩টি স্পট শেরপুর রোডস্থ বাংলা টাউনের সামন, রুদ্রগ্রাম রোড ও হবিগঞ্জ-নবীগঞ্জ রোডে শান্তিপূর্ণ পিকেটিং ও সমাবেশ করেছে জামায়াত। পিকেটিং শেষে নবীগঞ্জ উপজেলা আমীর মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল আল-ছাদিয়ার সামনে পথ সভার মাধ্যমে শেষ হয়। সভাপতির বক্তব্যে মাওলানা আশরাফ আলীর বলেন-চলমান আন্দোলন এখন শুধু সরকার পতন আন্দোলনে সীমাবদ্ধ নেই বরং এ আন্দোলন জালিমের পতনের সাথে সাথে তাদের প্রাশ্চিত্য নিশ্চিত করার আন্দোলনে রূপ নিয়েছে। এ অন্যায় হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না। সময়ের ব্যবধানে শহীদ আব্দুল কাদের মোল্লার হত্যাকারী প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াত নায়েবে আমীর আব্দুল মুকিত পাঠান, পৌর সেক্রেটারী আহমদ হোসাইন, উপজেলা শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম, শিবির (পূর্ব) সভাপতি তারেকুল ইসলাম, অর্থ সম্পাদক আঃ সালাম, পৌর শিবির সভাপতি আলিমুল ইসলাম তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com