বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সদর হাসপাতালের ইমার্জেন্সীর সামন থেকে হাতে নাতে এক মোটর সাইকেল চোর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। প্রায়ই কোন না কোন স্থান কিংবা বাসা বাড়ি থেকে চোররা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। টার্গেট হিসেবে সদর হাসপাতাল, কোর্ট প্রাঙ্গন, উপজেলা পরিষদসহ শপিংমলের মার্কেটগুলো। চোরদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। এই চক্রটি মাষ্টার চাবি দিয়ে বিভিন্ন মোটর সাইকেল সহজেই নিয়ে যেতে পারে। আশেপাশের লোকজন দেখলেও বুঝতে পারেন না, মালিক নাকি চোর। গত ১ সপ্তাহে এসব এলাকা থেকে বেশ কটি মোটর সাইকেল চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সদর হাসপাতালের ইমার্জেন্সির সামন থেকে হিরো ফ্যাশন প্র“প ১০০ সিসি মোটর সাইকেল চালিয়ে নিয়ে যাবার সময় রিপন মিয়া ওরফে রাজন (২৫) নামে ওই চক্রের এক সদস্যকে মোটর সাইকেলের মালিকসহ স্থানীয় লোকজন হাতে নাতে ধরে। পরে গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়। সে রিচি ইশানকোনা গ্রামের আরব আলীর পুত্র। মোটর সাইকেলের মালিক চুনারুঘাট উপজেলার বরাইল গ্রামের ব্যবসায়ী ফরহাদ মিয়া উল্লেখিতস্থানে রেখে তার এক রোগী আত্মীয়কে দেখতে হাসপাতালের ভেতরে যান। পরে মোটর সাইকেলটি নিয়ে যাবার সময় তাকে ধরে ফেলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com