শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি আবু জাহিরের জটিকা অভিযান ॥ গাইড বই পাঠদানের অপরাধে ২ জন শিক্ষককে বরখাস্ত

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শ্রেণিকক্ষে এনসিটিবি‘র পাঠ্যবই এর পরিবর্তে গাইড বই পাঠদানের অপরাধে ২ জন শিক্ষককে ১ সপ্তাহের জন্য বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল হবিগঞ্জ হাইস্কুল ও কলেজের ১ সহকারি শিক্ষক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জনের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল বিদ্যালয় দু’টিতে তাৎক্ষণিকভাবে পরিদর্শনে যান গভর্নিং বডির সভাপতি ও সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। তিনি প্রত্যেকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। কয়েকটি শ্রেণীকক্ষে দেখতে পান বিভিন্ন প্রকাশনা সংস্থার গাইড বই পাঠদান করছেন শিক্ষকরা। তাৎক্ষণিক তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরিদর্শনকালে সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন নিয়ে আসতে নিষেধ করেন এবং নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দেন। এছাড়াও বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতামূলক কথাবার্তা বলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com