মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার শিশু সহযোগী সহ আটক

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার কুখ্যাত ডাকাত শিশু মিয়া (৩০) ও তার সহযোগী জাকির হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হরিধরপুর গ্রামের শিশু মিয়া একাধীক চুরি-ডাকাতি মামলার আসামী হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক রয়ে ছিল। গতকাল রাতে থানা পুলিশ সংবাদ পায় শিশু উপজেলার দেবপাড়া বাজারের পাশে তার এক সহযোগী জাকির হোসেন এর বাসায় অবস্থান করছে। রাত ১১ টায় নবীগঞ্জ থানার ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফ উল্লাহ, এসআই নজররুল ইসলাম ও পিএসআই মোস্তাক আহমেদ এর যৌথ অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার শিশু মিয়া ও তার সহযোগী জাকিরকে আটক করেন। এ সময় জাকিরের বাসা থেকে ডাকাতি কাজের বিভিন্ন সরঞ্জামি উদ্ধার করা হয়। ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার জানান, শিশু আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে সিলেট, গোলাপগঞ্জ সহ বিভিন্ন থানায় ৭-৮ টি চুরি ডাকাতির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com