সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে শিশু ধর্ষণের ঘটনায় আটক যুবলীগ নেতা কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আলমের আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
শুক্রবার মধ্যরাতে কাগাপাশা গ্রামে বড়হাটির সংখ্যালঘু পরিবারের রাজমিস্ত্রি বিধান দাসের কন্যাকে ঘরে ঢুকে ধর্ষণ করে একই এলাকার আলী আকবর চৌধুরীর ছেলে ও বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সামছুল আলম চৌধুরী (৪০)। ওই ছাত্রী স্থানীয় ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে। গতা শনিবার সকালে ছাত্রীর মা ঝরণা রানী বাদী হয়ে সামছুল আলমের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপর পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com