শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা শামছুল গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ সন্তানের জনক যুবলীগ নেতা শামছুল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সে  ওই উপজেলার কাগাপাশা লাম্বা হাটি গ্রামের আকবর হোসেন চৌধুরীর ছেলে এবং কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
জানা যায়, গত শুক্রবার বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা গ্রামের জনৈক ৫ম শ্রেণী ছাত্রী বাড়ীর একটি কক্ষে একা ঘুমিয়ে ছিল। এই সুযোগে যুবলীগ নেতা সামছুল চৌধুরী গভীর রাতে ছাত্রী’র কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রী শোর-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে। কিন্তু এলাকার প্রভাবশালী লোক হওয়ায় তাকে আটক রাখা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মামলা দায়ের ২ ঘন্টার মধ্যে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ আলীর বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
শিশুর পরিবার সূত্রে জানায়, ওই শিশুটি ঘরের একটি কক্ষে ঘুমিয়েছিল। রাতে প্রতিবেশী শামছুল দরজা ভেঙ্গে ভিতরে ঢোকেন। শিশুটির চিৎকারে তার মা কক্ষে ঢুকে শামছুলকে ধর্ষণ করতে দেখে চিৎকার দেন। এ সময় তাঁর শুর-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে শামছুল পালানোর চেষ্টা করে। স্থানীয় জনতা শামছুলকে আটক করলে শামছুল মিয়া সেখানে উপস্থিত সবাইকে শাসিয়ে বলেন, এ ঘটনা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তিনি তাকে ‘দেখে নেবেন’ বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তখন লোকজন ওই এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুহাম্মদ আলীকে ডেকে আনে। তিনি রাত দুইটার দিকে শামছুলকে অনুরোধ করে ওই ঘর থেকে বাইরে নিয়ে আসেন।
ওই এলাকার লোকজন জানায়, শামছুল বিবাহিত। তার দুটি সন্তান রয়েছে। শামছুল কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তার পরিবার এলাকায় যথেষ্ট প্রভাবশালী। এ কারণে ভয়ে কেউ তার কর্মকান্ডের প্রতিবাদ করতে সাহস করে না। ওই শিশুর মা বলেন, ঘটনার পরও শামছুল তাদের শাসিয়ে গেছেন, যেন মামলা না করেন। এমনকি শামছুলের পক্ষ নিয়ে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তাদের ভয়ভীতি দেখাচ্ছেন। তারা মামলার পরিবর্তে সালিসের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে চান। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। এরপর আজ শামছুলকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com