বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চা বাগানের বালু উত্তোলনের নামে চলছে পাহাড় কাটার তীব্র প্রতিযোগিতা। ফলে দিন দিন সংকোচিত হয়ে আসছে চা উৎপাদনের জমি। সরকার দলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে পাহাড় কটার কারনে দেশের অন্যতম অর্থকরী ফসল চা শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
সরেজমিনে চুনারুঘাট চন্ডিছড়া আমু চা বাগানে গিয়ে দেখা যায় বালু উত্তোলনের নামে পাহার কাটার ভয়াবহ চিত্র। এক শ্রেনীর লোক স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় পাহাড় সংলগ্ন লীজ বহির্ভূত মহাল থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করছে। ফলে প্রতি দিনিই ধ্বসে পড়েছে পাহাড়। সংকোচিত হচ্ছে চা বাগান। ব্যাহত হচ্ছে উৎপাদন। বাড়ছে শ্রমিকদের অর্থনৈতিক ভোগান্তি। শুধু তাই নয়, অবৈধ ভাবে পাহাড় কাটার ফলে কোন কোন স্থানে গ্যাস পাইপ পর্যন্ত মাটির নিচ থেকে বের হয়ে আসছে। যে কোন সময় পাইপ লাইনে ঘটতে পারে অনাকাংখিত কোন ভয়াবহ বিস্ফোরন। এছাড়া ও পাহাড় ধ্বসে ঘটতে পারে মর্মান্তি। চন্ডিছড়া চা বাগানে গিয়ে দেখা যায় অবৈধ ভাবে ভালু উত্তোলনের ফলে একটি ব্রীজ রাস্তা থেকে আলাধা হয়ে পড়েছে। ব্রীজটির উভয় পাশে ২০ হাতের মতো ফাকা দূরত্ব তৈরী হয়েছে এটিতে চলাচল করার অনুপযোগী হয়ে নিরর্থকভাবে দাড়িয়ে আছে ব্রীজটি। চা শ্রমীকদের জন্য বড় দূর্ভোগ্যের বিষয় হল, শ্মশান ও মন্দির পর্যন্ত ছড়ায় বিলীন হয়ে যাচ্ছে।
সূত্রে জানা যায় প্রভাবশালী নেতা জড়িত থাকার কারনে প্রশাসনও পালন করছে নিরব ভূমিকা। পাহার কাটার ফলে শ্মশান মন্দির একের পর এক সেকশনও ভেঙ্গে যাচ্ছে। হ্রাস পাচ্ছে চা উৎপাদন। তা বাগান কতৃপক্ষকে যানানো হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেনা। দেশের বৃহত্তম অর্থকরী ফসল চা শিল্প বাছিয়ে রাখা দরকার। চা থেকে অর্জিত হয় বৈদেশিক মুদ্রা। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য জরুরী ভিত্তিতে পাহার কাটার বন্ধের জোর দাবি জানিয়েছে সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com