রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি বানিয়াচঙ্গের কাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ॥ দুই আইডির বিরুদ্ধে জিডি মাধবপুরে প্রতিবাদের ঝড় মাধবপুরে ডিবির অভিযান ৬০ কেজি গাঁজা উদ্ধার শহরে যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার চুনারুঘাটে বিজিবির অভিযান ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার চুনারুঘাট উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

শহরের সিনেমা হল এলাকা থেকে যৌন উত্তেজক ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনেক মাদক স¤্রাটরা কারাগারে থাকার সুবাদে ছিচকে মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। এবার তাদের ব্যবসা চাঙ্গা করে তোলেছে। পুলিশ সূত্রে জানা যায়, বহুলা গ্রামের বেশ কয়েকজন এসব ব্যবসা জমজমাট করে তোলেছে। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এনে বহুলা বাইপাস সড়কে বিক্রি করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিবির এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে পুলিশ সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ইসলামিয়া স্টোর থেকে চেরাগ আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিছ যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করা হয়। সে শহরের ইনাতাবাদ এলাকার মৃত বিল্লাহর মিয়ার পুত্র। অপরদিকে সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ শায়েস্তানগর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেকের পুত্র জালাল আহমেদ (২৫) কে আটক করেন। তার কাছ থেকেও ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের সাথে আতাত করে মাদক ব্যবসা করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com