বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আখলাছ আহমেদ প্রিয় ‘দৈনিক আমাদের ৭১’র জেলা প্রতিনিধি

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পূবালী গ্র“প এন্ড মাল্টিমিডিয়া লিমিটেড এর মালিকাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রথম জাতীয় দৈনিক আমাদের৭১’ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চের কনফারেন্সে বাংলাদেশের সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট নাট্যকার ও বিটিভির উপস্থাপক পীরজাদা হারুনুর রশিদ চৌধুরী পরিচালনায় উক্ত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের৭১’ এর সম্পাদক মন্ডলীর সভাপতি ও পূবালী গ্র“প এন্ড মাল্টিমিডিয়া লিমিটেডে’র চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল চৌধুরী, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এস এম ফসিউদ্দৌলাহ, দৈনিক আমাদের৭১’ এর নির্বাহী সম্পাদক নাসির হায়দার, সহ-সম্পাদক অমর হাওলাদার। অনুষ্ঠানে দৈনিক আমাদের৭১’ এর হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রাপ্ত আখলাছ আহমেদ প্রিয়’র হাতে সনদ ও পরিচয় পত্র তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশের সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদসহ অতিথিবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, আমাদের৭১’ এর বানিজ্যিক সম্পাদক সালাম মাহমুদ, নাট্য ব্যক্তিত্ব মোঃ নাদের খান, চলচ্চিত্র অভিনেত্রী পাপিয়া সুলতানা, বিশিষ্ট লেখক সুলতানা নিশি, ওমর বাবুল ও দৈনিক আমাদের৭১’ এর প্রধান বার্তা সম্পাদক এম এ জিন্নাহ প্রমূখ। আখলাছ আহমেদ প্রিয় দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশায় দায়িত্ব পালন করে আসছেন। তিনি দৈনিক আমাদের৭১’ এর হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করায় এবং ভবিষ্যতে এর সঠিক দায়িত্ব পালন করতে সকলের সহযোগীতা কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com