বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবল সাতকাপন ইউপির প্যানেল চেয়ারম্যান পদে জব্বা’র জয়লাভ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে আব্দুল জব্বার মেম্বার জয়লাভ করেছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৮ এবং তার প্রতিদ্বন্দ্বি আরজু মিয়া মেম্বার পেয়েছেন ৪ ভোট। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার প্রথম দফায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এ দু’প্রার্থী সমান সংখ্যক ভোট লাভ করার পূনরায় নির্বাচনের আয়োজন করা হয়।
উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রেজ্জাক আগামী সপ্তাহে হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন। ইতোপূর্বে ওই ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন না হওয়ায় তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে জটিলতা দেখা দেয়। এ অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম প্যানেল চেয়ারম্যান নির্বাচনের উদ্দেশ্যে গত সোমবার বিকেল ৩টায় তারই কার্যালয়ে গোপন ব্যালটে ভোট গ্রহণের আয়োজন করেন। উক্ত পদে আব্দুল জব্বার (৪নং ওয়ার্ড), শফিকুল ইসলাম (৫নং ওয়ার্ড), সিরাজুল ইসলাম (৬নং ওয়ার্ড) ও আরজু মিয়া (৭নং ওয়ার্ড) প্রার্থী হন। উক্ত নির্বাচনে আব্দুল জব্বার ও আরজু মিয়া সমান ৪টি করে ভোট পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com