বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দুবাইয়ে আহত ফজলুকে দেখতে হাসপাতালে দুতাবাসের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৮৬ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ডুবাই শহরের ৩ তলা ভবন থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত ফজলুর রহমানকে দেখতে ডুবাইস্থ বাংলাদেশ দুতাবাসের ফাস্ট সেক্রেটারী জেনারেল (শ্রম) মিজানুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইউনুস পরিদর্শন করলেন উম্ম আল কুয়াইন হাসপাতাল। বাংলাদেশ সময় বুধবার বেলা ১২টা সময় ওই কর্মকর্তারা ডুবাই’র উম্ম আল কুয়াইন হাসপাতালে উপস্থিত হয়ে আহত ফজলুর রহমানের চিকিৎসার খোঁজ-খবর নেন।
উল্লেখ্য, ফজলুর রহমান গত ১৮ আগষ্ট কাজ করার সময় ৩ তলা একটি ভবন থেকে পড়ে দু’টি পা ও ১টি হাত ভেঙ্গে যায়। মাথায় হেলমেট থাকার কারনে প্রানে বেঁচে যান তিনি। আহত ফজলুর রহমানের বড় ভাই, ঘটনার দিন উম্ম আল কুয়াইন শহরে একটি বিল্ডিং এ কাজ করছিলেন ফজলুর রহমান। হঠাৎ তিনি ৩ তলা থেকে নিচে পড়ে গেলে মারাত্মক আহত হন। সাথে সাথে কোম্পানীর একটি গাড়ীতে করে তাকে হাসপাতালে নিয়ে যান মাসুক ও অমৃত নামের দুই প্রবাসী। পরবর্তীতে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন ডুবাইস্থ বাংলাদেশ দুতাবাসকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com