বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হরতালের সমর্থনে বানিয়াচংয়ে জামায়াতের মিছিল

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৬২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়ার প্রতিবাদে ও দেশব্যাপী আজ রবিবারের হরতালের সমর্থনে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জামায়াত। গতকাল শনিবার বিকালে বড় বাজারস্থ হারুন মার্কেটের সামন থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে পথসভায় মিলিত হয়। বানিয়াচং উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সৈয়দ ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুজিবুর রহমান, অফিস ও পাঠাগার সম্পাদক মাওলানা হামিদুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির (উত্তর) এর সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির (দক্ষিণ) এর সভাপতি মোঃ এনামুল হক প্রমূখ। বক্তারা বলেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হয়ে বিচারের নামে আব্দুল কাদের মোল্লাকে যেভাবে হত্যা করেছে জামায়াত ইসলামী আপামর জনতাকে সাথে নিয়ে তার প্রতি ফোটা রক্তের বদলা নেবে। পথসভা ও দোয়াতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহবুবুল আলম, সেক্রেটারী মাসুক লস্কর, ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুশতাক আহমেদ, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, ছাত্রশিবির নেতা সৈয়দ নাজমুল হক, আব্দুল হাকিম, নুরুল ইসলাম, আমীর হোসেন, সাজ্জাদ খান, নুরুল আমীন, শাহ আলম প্রমূখ। এছাড়া আদর্শ বাজারে পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com