শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে জরিনা হত্যা মামলার আসামীরা খালাস

  • আপডেট টাইম বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কড়রা গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী জরিনা খাতুন হত্যা মামলার ৭ আসামী বেখসুর খালাস পেয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আতাব উল্লা এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৫ অক্টোবর রাত ৮টার দিকে এনজিও ইনভেডারের কিস্তি সংগ্রহ করতে বাড়ী থেকে বের হন। কিন্তু রাতে আর ফেরেননি। পরদিন ভোর বেলা  মনির হোসেন এর গাছ বাগান থেকে জরিনার লাশ পাওয়া যায়। এই ঘটনায় জরিনার মা আকিব চাঁন বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাত আসামী দিয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুজ্জামান ৭জনকে আসামী করে অভিযোগ পত্র দাখিল করলে ১৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল জেলা ও দায়রা জজ আতাব উল্লা এই রায় দেন। মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আবুল খায়ের ও অ্যাডভোকেট সুফি মিয়া। বেখসুর খালাসপ্রাপ্ত আসামীরা হলেন, মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সাহাব উদ্দিন, জিয়া উদ্দিন, হাফেজ মিয়া, শিহাব মিয়া, সোহাগ ওরপে মুকিত চৌধুরী, জাহেদ মিয়া ও শামীম মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com