শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ডিজিটাল মেলার উদ্বোধন করলেন ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ২ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল-মজীদ, ইউনিয়ন ব্যাংক ব্যবস্থাপক মিজানুর রহমান ও বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর। মাওঃ নুরুল আমীন-এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক, উপজেলা প্রকৌশলী সুভাষ দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র চন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা মনতাজুর রহমান, বাহুবল উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুলাইমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, মৎস্য কর্মকর্তা মোঃ আলম, আলিফ সোবহান চৌধুরী কলেজের প্রভাষক আইয়ূবুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com