বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বন্যা দূর্গত মানুষের মধ্যে প্রবাসীরা চাল বিতরন করেছেন

  • আপডেট টাইম বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের বন্যা দূর্গত মানুষের পাশে দাড়িয়েছেন কসবা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসীরা। ওই এলাকার ৩ গ্রামের ১ হাজার বন্যার্তদের মধ্যে চাল বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মাষ্টার বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী ও চার্টার একাউনটেন্ট মাহমুদ এ রুপ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাকিম, মনোয়ার হোসেন আনোয়ার, প্রফেসার মোঃ শাহ আলম, জান মোহাম্মদ, আব্দুল আলী, আব্দুল আজিজ লাকী, আবু তাহেরের যৌথ অর্থায়নে কসবা, চরগাঁও ও উমরপুর গ্রামের প্রায় ১ হাজার হতদরিদ্র ও বন্যা দূর্গতদের মধ্যে মাথা পিছু ১০কেজি করে চাল বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মোঃ ছালেহ আহমদ, কসবা আলীয়া দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল হাই, দৈনিক সমাচার প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, কসবা কেন্দ্রীয় মসজিদ কমিটির সদস্য মোঃ আব্দুল হক, কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিরুল ইসলাম, কসবা কেন্দ্রীয় মসজিদের মোতাওয়াল্লি নিজাম উদ্দিন, সেলিম আহমদ সালেক ও স্বপন আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com