সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭১৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ফয়েজ মিয়া (৪০) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাসেদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ফয়েজ মিয়া উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামের বাসিন্দা।
জনা যায়, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘ দিন যাবৎ উপজেলার সোনাই নদীর চৌমুহনী, মঙ্গলপুর, আলাবক্সপুর, রামপুর, হরিশ্যামা, কুটানিয়া, দীঘিরপাড়, কালাছড়া, ডরাছড়া, আখালিয়া ছড়া সহ বিভিন্ন বালু মহাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। এতে করে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং ভারি যানবাহনে করে বালু পাচারের ফলে রাস্তা-ঘাট ব্রীজ কালভার্ট ভেঙ্গে যান চলাচল অনুপযোগী হয়ে পরেছে। এ পাচার কারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সরকারের ভাবমূর্তিতেও বিপর্জয় দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com