শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত ॥ আটক ৮ ॥ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের ৬৭ রাউন্ড গুলি

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৮৪৮ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের বেগমপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে পুলিশের সহযোগীতায় চিকিৎসার জন্য সিলেটে ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষেও খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেগমপুর গ্রামের আজিজুর রহমান আজিজ ও আব্দুলা মিয়া গংদের সাথে একই গ্রামের মুজিবুর রহমান, সিতার মিয়ার গংদেও সাথে গ্রামে আধ্যিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রবিবার সকালে আব্দুল্লা মিয়ার বাড়ির উঠান দিয়ে ইটের টেলা গাড়ি নিয়ে মুজিবুর রহমানের বাড়িতে ইট নিয়ে যাওয়ার পথে আব্দুল্লা মিয়ার বাড়ির মহিলারা বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, তদন্ত অফিসার গৌর মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গুলি বর্ষণ করে। ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ি এই সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৬৭ রাউন্ড গুলি বর্ষন করে।
সংঘর্ষে আহত স্বাধীন দাশ (৪০), জহুরুল ইসলাম (১৭), মুজিবুর রহমান (৪২), আরজু মিয়া (৩২) কে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন এবং অপর আহত এস আই নজরুল ইসলাম, সামছিয়া বেগম (৭০), রিংকু দাশ (১৪), মনি দাশ (২০), দারোগা নজরুল ইসলাম (৩৬), কনস্টেবল দেবাশিষ শর্মা (২০), রফিকুল ইসলাম (২৩), নজমুল হোসেন (২০), মুজিবুর রহমান (৪৫), খালেদ মিয়া (৩০), রানুমিয়া (৩৬) ও সেলিম মিয়া (২৫) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ উভয় ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আহত সিতার মিয়া (৩০), জয়নাল আবেদীন (৩০), সিরাজুল ইসলাম (৫৫) কে পুলিশের তত্ত্বাবধানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর গ্রেফতারকৃত আব্দুল আজিজ, লুৎফুর রহমান, সিপুতুর রহমান, শেখ সাদী ও সফিকুল ইসলাম থানা হাজতে আটক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে পুলিশ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com