বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় বন্যায় আক্রান্ত পরিবারে মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ৬০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী গতকাল শুক্রবার বিকালে দীঘলবাক ইউপির কুশিয়ারা ডাইকের তীরবর্তী এলাকায় অকাল বন্যায় আক্রান্ত দু’ শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ ও এলাকা পরিদর্শন করেছেন। তিনি এর আগেও অতিবৃষ্টির কারণে কুশিয়ারা নদীর পানি উপছে গিয়ে তীরবর্তী এলাকা প্লাবিত হলে সরজমিন গিয়ে ত্রান বিতরণ করেন। স্থানীয় কসবা বাজারে মাথা পিছু ৭ কেজি করে চাল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, ইউপি আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, সেক্রেটারী সুজাত মিয়া, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, গুলজার মিয়া, সাহাব উদ্দিন, আলফর মিয়া, হাজী লিমন প্রমূখ।
উল্লেখ্য, গত দু’দিনের ভারি বর্ষনে কুশিয়ারা নদীর পানি উপছে বিপদসীমা অতিক্রম করে তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে দীঘলবাক ইউপির কয়েক শতাধিক বাড়ি-ঘর আক্রান্ত হয়। এতে ওই এলাকার লোকজনের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী গতকাল শুক্রবার তাৎক্ষনিক ভাবে ওই এলাকায় ছুটে যান। প্লাবিত এলাকা পরিদর্শন শেষে আক্রান্ত দু’শতাধিক পরিবারের মধ্যে ৭ কেজি করে চাল বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com