শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকার অসংখ্য পরিবার পানিবন্দি

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গত দু’দিনের ভারি বর্ষনে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকা উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রাম, কসবা, চরগাঁও, উমরপুর, গালিমপুর, মাধবপুর, কুমারকাঁদা (একাংশ), আহম্মদপুর, ফাদুল্লা, রাধাপুর, জামারগাঁও, রাধাপুর প্রাইমারী স্কুলসহ বেশ কিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে কয়েক শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। বাড়ি-ঘরে, অনেকের বাড়ির আঙ্গিনায় পানি উঠায় মানবেতর জীবন যাপন করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তলিয়ে গেছে প্রায় কয়েক শত একর জমি। এনিয়ে কৃষকরা রয়েছেন মহা দুঃচিন্তায়। অপর দিকে অনেক লোকদের বেশ কয়েকটি মৎস্য খামার ফের পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন অনেক মৎস্য খামারী। এছাড়া কুশিয়ারা ডাইকের উপর পানি চৈ চৈ করছে। রাধাপুর নানু মিয়ার বাড়ির নিকটে ডাইকে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এর কিছু দিন পুর্বে উপজেলা পরিষদের উদ্যেগে বালু বর্তি বস্তা দিয়ে ডাইক মেরামত করলেও দু’দিনের ভারি বর্ষনের ফলে আবারো হুমকির মুখে পড়েছে কুশিয়ারা ডাইক। যে কোন মুহুর্তে ওই ডাইক ভেঙ্গে যেতে পারে বলে ইউপি মেম্বার ফখরু মিয়া জানিয়েছেন। ওই ডাইক ভেঙ্গে গেলে নবীগঞ্জের কয়েকটি ইউনিয়নে বন্যায় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হবে বলে আশংখা করছেন এলাকাবাসী। ডাইকে ফাটল দেখার কারনে আতংকে রয়েছেন ওই এলাকার লোকজনসহ নবীগঞ্জের কয়েকটি ইউনিযনের মানুষ।
এ ব্যাপারে জরুরী ভিত্তিতে কুশিয়ারা নদীর ওই ডাইকের মেরামত করে অকাল বন্যার হাত থেকে নবীগঞ্জবাসীকে রক্ষা করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া গত ক’দিন ধরে টানা বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢলের পানি নেমে আসায় কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছিল। ইতিমধ্যে উল্লেখিত গ্রামের সিংহ ভাগ লোকদের বাড়িঘরে ও আঙ্গিনায় পানি উঠায় বন্দি জীবন যাপন করছেন লোকজন। ঘর থেকে বের হতে হলেই কলাগাছের ভেলা, নৌকা বা বাশেঁর সাকো ব্যবহার করতে হয়। গৃহিনীরা থালাবাসন ধৌত করার কাজ বারান্দায় বসেই সম্পন্ন করতে দেখা গেছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের দূর্বিষ জীবন যাপন করতে হয়। নদীর তীরবর্তী গ্রাম ও বাড়িঘর হওয়ার কারনে এ দূর্ভোগের শিকার হন। অনেক পরিবারের লোকজন হাটুঁ পানিতে ভিজে ঘরে আসা যাওয়া করতে হচ্ছে। গতকাল শুক্রবার দিন ব্যাপী ওই এলাকায় সরজমিনে গেলে এমন দৃশ্য গুলো চোখেঁ পড়ে। এলাকার স্থানীয় বাসিন্দা গোলাম হোসেন বলেন, প্রতি বছরই নদী ভাঙ্গনের শিকার হয়ে শত শত পরিবার নিঃস্ব হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে মানুষের দূর্ভোগের অন্ত নেই। কুশিয়ারা নদীর পানি উপচে নদীর তীরবর্তী গ্রামের বাড়িঘরে ও আঙ্গিনায় পানি উঠে অকাল বন্যার সৃষ্টি হয়। এ ছাড়া ও এশিয়ার র্সববৃহৎ গ্যাস কুপ বিবিয়ানা ও বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট রয়েছে এর নিকট বর্তী। পার্শ্ববর্তী গ্রাম গুলোর লোকজনও পানি বন্দি অবস্থায় রয়েছে গত ক’দিন ধরে। প্রতিদিনই পানি বাড়ছে এবং নতুন নতুন বাড়িঘর প্লাবিত হচ্ছে। মানুষের দূর্ভোগ ও কষ্টের শেষ নেই। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা রয়েছে বিপাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com