বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ॥ যৌতুকের জন্য ঘুমন্ত স্ত্রী উপর অমানবিক নির্যাতন

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটর ॥ নবীগঞ্জের পল্লীতে যৌতুকের জন্য রোমানা বেগম নামে এক গৃহবধুকে ঘুমন্ত অবস্থায় তার বাবার বাড়িতে পাষন্ড স্বামী গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে স্ত্রীর পুরো শরীর জ্বালিয়ে দিয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামে আব্দুর রহিমের কন্যা রোমানা বেগম (২৩) যৌতুকের নির্যাতনের জন্য তার বাবার বাড়ি এসেও রক্ষা করতে পারেনি নিজেকে। গত বুধবার রাতে তার পাষন্ড স্বামী নানু মিয়া (৩৫) ঘুমন্ত অবস্থায় গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় রোমানার আর্তচিৎকারে পরিবারের লোকজন জেগে উঠে দেখেন মুহুর্তের মধ্যেই পেট্রোলের আগুনে পুড়ে শরীর ভূষ্মীভূত হয়ে যায়। তাৎক্ষনিকভাবে গৃহবধুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে মুমুর্ষ অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনকে মুর্মুষ রোমানাকে দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আগুনে ভূষ্মিভূত রোমানার এক বছরের তাসলিমা নামে একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামীর বাড়ি বালাগঞ্জ উপজেলার কালনীরচর গ্রামে। ঐ গ্রামের ছালিক মিয়ার পুত্র নানু মিয়াকে ভালবেসে দুইবছর আগে বিয়ে করে রোমানাকে। পরে স্বামী নানু যৌতুকের জন্য মারপিট করলে রোমানা কিছু দিন পূর্বে বাবার বাড়ি ছিট ফরিদপুর গ্রামে চলে আসে। গতকাল রাতে স্বামী তার শ্বশুর বাড়ি এসে আবার ভালবাসার অভিনয় করে ঘরে ডুকে আর মারপিট করবে না বলে জানায়। সে তাকে ভালবাসে তাই নিতে এসেছে। তখন সহজ সরল রোমানা তাকে রাতে বাবার ঘরে থাকার জন্য বলে। রাতে ঘুমিয়ে পড়লে স্বামী তার স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল বাতেন খান বলেন, এখনো তারা মামলা দেয়নি। আমাদেরকে ঘটানাটি জানানো হয়েছে। মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com