বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ থাকবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাক্ষ্মণবাড়িয়ার তিতাস নদীর উপর শাহবাজপুর সেতুতে মেরামত কাজের জন্য আজ শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ থাকবে। সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি ব্রিজ স্থাপনের জন্য ১৮ ঘণ্টা সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপথ (সওজ)বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,ঢাকা-সিলেট মহাসড়কে (ঢাকার কাঁচপুর-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং) তিতাস নদীর উপর অবস্থিত শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে স্টিল সেতু (বেইলি ব্রিজ) স্থাপন করা হবে। এ জন্য ২৮ আগস্ট সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, নির্ধারিত সময়ের আগেই বেইলি ব্রিজ স্থাপন কাজ শেষ করার চেষ্টা করা হবে। যেনো যাত্রীদের ভোগান্তি কম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com