শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

যুক্তরাষ্ট্রে সংবর্ধনা সভায় এমপি এডঃ মজিদ খান ॥ প্রবাসী বাংলাদেশীরা দেশে বেড়াতে গেলে তাদের সার্বিক নিরাপত্তা দেয়া হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে সফররত হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খানকে গণসংবর্ধনা দিয়েছে প্রবাসী হবিগঞ্জবাসী। যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও এডঃ মিজানুর রহমান জসিমের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন এমপি এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান কামরুল হাসান, আবু আহমেদ মুসা, এনাম মিয়া, দেওয়ান আফসান চৌধুরী। বক্তব্য রাখেন, ম আ ম শাহীন, আলী আকবর খান মাষ্টার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ এনামুল হক ও গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা স্বদেশ সরকার প্রমুখ।  সভায় প্রধান অতিথির বক্তব্যে এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের বিনিময়ে আজ বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হয়েছে। তিনি প্রবাসীদেরকে বাংলাদেশে বেশি বেশি করে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে হবিগঞ্জসহ প্রবাসী বাংলাদেশীরা যখনই মাটিরটানে বাংলাদেশের মাটিতে ছুটে যাবেন তাদেরকে সার্বিক নিরাপত্তাসহ সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। গণসংবর্ধণা অনুষ্টানে সার্বিক সহযোগিতায় ছিলেন স্কাইলাইন ট্রাভেলস এন্ড এডভ্যাটাইজমেন্ট এর স্বত্ত্বাধিকারী সৈয়দ আবুল কায়ের মিতু। সভার শুরুতে যুক্তরাষ্ট্র সফররত এডঃ আব্দুল মজিদ খান এমপিকে ফুলের তোরা ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী হবিগঞ্জবাসীসহ নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com