শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সন্দলপুর স্কুলের সামনে টমটমের সংঘর্ষে পা ভাঙ্গল ২ স্কুল ছাত্রের

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে সন্দলপুর হাই স্কুলের সামনে টমটমের মুখোমুখি সংঘর্ষে ২ স্কুল ছাত্রের পা ভেঙ্গে গেছে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হল বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের জামাল খানের পুত্র ওই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র জুয়েল খান (১৫) ও সবুজ মিয়ার পুত্র জিয়াউর রহমান (১৪)। গতকাল বিকাল ৩টায় স্কুল ছুটির পর এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই দুই ছাত্র টমটম দিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে সংঘর্ষ বাধেঁ। এতে টমটমগুলো দুমড়ে মুচড়ে যায়। ওই সময় দুই ছাত্রের পা ভেঙ্গে যায়। লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনকবস্থায় জুয়েল খানকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com