বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে পকেটমার চক্রের হোতাসহ ৩ সদস্য আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ শহরে পকেটমার চক্রের মূল হোতা ও গডফাদারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে শহরের রূপালী ম্যানশন ও থানার সামন থেকে এসআই কৃষ্ণ মোহন নাথ তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের মৃত আলী হোসেন এর পুত্র জালাল উদ্দিন, সদর উপজেলার দাউদনগর গ্রামের আছাব আলীর পুত্র ফারুক মিয়া ও অনন্তপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র আব্দুল মালেক (৩২)। গ্রেফতারকৃতদের মধ্যে ফারুক এর বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে পকেট মার চক্রের সদস্যদের নাম পাওয়া গেছে। তাদেরকে ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com