স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় টমটমের ধাক্কায় শিখা শুক বৈদ্য (৩৫) নামে চক্ষু হাসপাতালের সেবিকা আহত হয়েছেন। তিনি ঘোষপাড়া এলাকার ভুলন শুক বৈদ্যের স্ত্রী। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, কোর্ট স্টেশন এলাকার চক্ষ হাসপাতালের সেবিকা শিখা ওই সময় বেবিষ্ট্যান্ড মোড়ে সড়ক পার হতে চাইলে টমটমের ধাক্কায় রাস্তার পাশে কাঁদায় ছিটকে পড়েন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। লোকজন টমটম আটক করলেও চালক পালিয়ে গেছে।