সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শাহপুরে দুই মেম্বারের আধিপত্য বিস্তার ॥ সংঘর্ষে আহত শতাধিক

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে দুই মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর, দোকান পাঠ, ভাংচুর ও লুটপাট করা হয়।
জানা যায়, উপজেলার মক্রমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আতাউর রহমান চৌধুরী ও সাবেক মেম্বার শাহজাহান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে আতাউর রহমানের গোষ্ঠী নিয়ামত আলী, সিদ্দিক মিয়ার সাথে শাহাজাহান মিয়ার গোষ্ঠীর হিফজুর রহমানের বাকবিতন্ডা হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোকজন আহত হয়। গুরুতর আহতাবস্থায় মনির হোসেন, মুকিদ মিয়া, সঞ্জব আলী, ফজল মিয়া, আব্দুল হাই, আমির হোসেন, মিসির আলী, নুরুল ইসলাম, আমিন মিয়া, আব্দুল হক, জাহির মিয়া, জামির মিয়া, জাকির হোসেন, সামসুল হক, শান্ত, বদরুল, বাসির, শাহজাহান, শাহিন, ইয়াহিয়া, ওয়াবাদুলসহ অন্তত অর্ধশতাধিক লোককে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com