বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত রিক্সা চালককে ২ মাসের দণ্ড

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের ছাত্রীদেরকে ইভটিজিং করার অভিযোগে মনির হোসেন (৩৫) নামে এক রিক্সা চালককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত রিক্সা চালক হচ্ছে-সদর উপজেলার সুলতানশী গ্রামের মৃত আব্দুল ওয়াহাব এর পুত্র মনির হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-স্কুল ছুটির পর রিক্সা চালক মনির হোসেন স্কুলের প্রধান ফটকে রিক্সায় বসে আরো দুই যুবককে নিয়ে প্রতিদিনই ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে। গতকালও একই সময়ে সে এবং তার আরো দুই সহযোগীকে নিয়ে উত্ত্যক্ত করে। স্কুল ছুটি হলে তারা ছাত্রীদেরকে নানান রকম অঙ্গভঙ্গি করতে থাকে এবং অশ্লীল কথাবার্তা বলে। তখন স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদেরকে আটক করে গণধোলাই দেয়। এক পর্যায়ে দুই যুবক পালিয়ে গেলেও রিক্সা চালককে আটক করে রাখে শিক্ষার্থীরা। খবর পেয়ে সদর থানার এস আই ছানাউল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিক্সা চালকে উপজেলা নির্বাহী অফিসার আশপাকুল হক চৌধুরীর কাছে হাজির করলে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাকে দুই মাসে কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া দুই যুবক বহুলা গ্রামের বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com