মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শচীন্দ্র কলেজে জাতীয় শোক দিবস উদযাপিত

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে জাতির জনক বঙ্গবন্ধু মহাপ্রয়াণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ফরাস উদ্দীন আহমেদ শরীফীর সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১১ ঘটিকায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক, বাংলা বিভাগের প্রভাষক গৌতম সরকারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সূত্রপাত ঘটে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুদ্দিন চৌধুরী বুলবুল, গভর্নিং বডির সদস্য ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য মোঃ আলাউদ্দিন ও প্রাক্তণ সদস্য রাখাল চন্দ্র দাস। ছাত্রদের মধ্য থেকে আলোচনা করেন দ্বাদশ শ্রেণির ছাত্র এইচ.এম রিয়াদ ও একাদশ শ্রেণির ছাত্র মকবুল ইসলাম। শিক্ষকদের মধ্য থেকে আলোচনায় অংশ গ্রহণে করেন-প্রভাষক সুমনা দাস, প্রভাষক জাহির আলম, প্রভাষক রাফিউল হক খান পাঠান ও সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সহকারী অধ্যাপক দেবল চৌধুরী। আলোচকবৃন্দ বঙ্গবন্ধুর জীবনাদর্শকে গ্রহণ করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মিহির রঞ্জন সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com