শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পোনা অবমুক্তকালে আবু জাহির এমপি ॥ দেশের অর্থনীতিতে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য মো: আবু জাহির বলেছেন-বাংলাদেশে মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ রয়েছে। দেশের অর্থনীতিতে মৎস্য সম্পদ অতি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এমনকি আমাদের প্রতিদিনের খাবারের ৫৮% প্রাণীজ আমিষের উৎস মাছ। মাংসের তুলনায় মাছ সস্তা হওয়ায় আমিষের উৎস হিসেবে এটি দরিদ্র জনগোষ্ঠীর প্রথম পছন্দ। অতএব আমাদের এই মৎস্য সম্পদকে ধরে রাখতে হবে। আর মৎস্য সম্পদকে ধরে রাখতে হলে পোনা মাছ শিকার বন্ধ করতে হবে। এছাড়া মৎস্য সম্পদে দেশকে সমৃদ্ধ করার মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব। তাই আওয়ামী লীগ সরকার এ শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যারা পোনা মাছ শিকার করে তাদের ছাড় দেয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার হাওরাঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় হবিগঞ্জের লাখাই ও সদর উপজেলার হাওরে মাছের পোনা অবমুক্ত করার সময় সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক এএসএম রাশেদুল, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহাম্মদ, লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোফাসসের হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার, লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা বুরহান উদ্দিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নারায়ন দাশ।
উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলার হিঙ্গারিয়া-সাতারিয়া জলমহালে ৭শ’ কেজি এবং লাখাই উপজেলার বুল্লা বাজার সংলগ্ন সুতাং নদীতে ৫শ’৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com