শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ভারতে স্বর্ণখচিত কোরআন উদ্ধার!

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৪৩৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ভারতের মহীশূরে স্বর্ণখচিত একটি কোরআনের সন্ধান মিলেছে। পবিত্র এই কোরআনটি সম্রাট আকবরের আমলের বলে ধারনা করা হচ্ছে। সম্প্রতি একদল বিক্রেতার কাছ থেকে প্রায় ৫০০ বছর আগের এ গ্রন্থটি উদ্ধার করে মহীশুরের পুলিশ। পবিত্র কোরআনের এই খন্ডটিতে মোট ৬০৪টি পৃষ্ঠা রয়েছে। এর সবগুলো পৃষ্ঠাই স্বর্ণখচিত। মহীশুরের পুলিশ সুপার অভিনব কর বলেন, ‘একটি গ্র“প এই গ্রন্থটি ৫ কোটি রুপির অধিক দামে বিক্রির চেষ্টা করছিল। এর সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে।’ অভিনব কর জানান, ওই গ্র“পটির মূল হোতার নাম সনাথ। তার কাছেই কোরআনের স্বর্ণখচিত এ কপিটি ছিল। তার নেতৃত্বে দুর্বৃত্ত দলটি সম্ভাব্য ক্রেতাদের মোবাইলে এই গ্রন্থের ছবি দেখিয়ে তাদের আকৃষ্ট করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা বিষয়টির সত্যতা স্বীকার করে। ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক শেখ আলী বলেন, পবিত্র কোরআনের এ কপিটি তুর্কী জাদুঘরে সংরক্ষিত কোরআনের প্রাচীন কপিটির চাইতেও পুরাতন। তার মতে, ১০৫০ খ্রিস্টাব্দ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দের মধ্যে এটি লেখা হয়েছিল। সূত্র : দ্য সিয়াসাত ডেইলি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com