বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নন্দনপুরে গভীর রাতে ডাকাতি ॥ ৩ জন আহত মোবাইল-টাকা লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার কটিয়াদী বাজারের অদুরে নন্দনপুরের নিকট স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুবাই প্রবাসী সহ ৩জনকে মারধর করে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও মোবাইল নিয়ে গেছে। ডাকাতের হামলায় আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছে-নন্দনপুর গ্রামের আবুল হোসেনের পুত্র দুবাই প্রবাসী সফিক মিয়া (৪২), তার ভাই শাহজাহান মিয়া (৪৫) আব্দুল জলিলের পুত্র মীর নাসিম (২২)।
আহতরা জানায়, গতকাল বিকেলে তারা হবিগঞ্জ আসেন। তারা রাতে হবিগঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে সিএনজি যোগে রওয়ানা দেয়। তারা কটিয়াদী বাজারে সিএনজি থেকে নেমে রাত সাড়ে ১১ টার দিকে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। তারা নন্দনপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট পৌছা মাত্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৭/৮ জনের এক দল ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাতরা তাদের মারধর করে মারাত্মকভাবে আহত করে। পরে তাদের নিকট থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, একটি দামী মোবাইল হাতিয়ে নেয়। পরে তাদের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com