শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

তেলিয়াপাড়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় ব্যবসায়ী ও যুবতীকে অর্থদন্ড

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পুলিশের হাতে আটক এক ব্যবসায়ী ও যুবতীকে ৪শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া শাহানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে উত্তর সুরমা গ্রামের ইন্তাজ আলীর ছেলে আবুল হোসেন (৩২) তার ঘরে উপজেলার বুল্লা ইউনিয়নের পাটুলী গ্রামের জনৈক যুবতীকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল ইসলাম অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে সন্ধ্যায় তাদেরকে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে এ জরিমানা প্রদান করেন। পরে আবুলের আত্মীয়-স্বজন জরিমানার অর্থ পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com