শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অটোরিকশা দুর্ঘটনায় শিশু, মহিলাসহ ৬ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৪২৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় শিশু মহিলা সহ ৬ জন গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় অজ্ঞাত পরিচয় মহিলা (৫০) ও অমৃতা গ্রামের অজ্ঞাত পুরুষ (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত দুইসহ অপর ৪ জনকে বাহুবল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। সিএনজি চালক রমজান (১৪) ঘটনার পরপরই গা-ঢাকা দিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। জাতীয় মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা নিষিদ্ধ ঘোষণার এক সপ্তাহের মাথায় এ দুর্ঘটনাটি ঘটল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার থ-১১-১৬৯৩) এর চালক কিশোর রমজান শিশু ও মহিলা সহ ৬ যাত্রী নিয়ে বাহুবল থেকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত ডুবাঐ বাজারের কাছাকাছি পৌঁছান। এ সময় কিশোর চালক অটোরিকশাটি রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে উল্লেখিত অজ্ঞাত পরিচয় পুরুষ, মহিলা ছাড়াও ডুবাঐ গোলগাঁও গ্রামের মনর আলী (৩৫), তার শিশু কন্যা শিমু আক্তার (৩), অমৃতা গ্রামের আলী হোসেনের স্ত্রী রাশিদা বেগম (৪০), তার কন্যা সামিয়া খাতুন (৩) আহত হন। ঘটনার পরপরই অটোরিকশা চালক গা-ঢাকা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com