বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইসমাইল তরফদারের স্মরণে জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের শোক সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাহিত্য অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব ও হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির সভাপতি তরফদার মোঃ ইসমাইলের স্মরণে শোক সভা করেছে হবিগঞ্জ জেলা অটো রিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (১৯৭৯)। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় আর ডি হল মিলনায়তনে হবিগঞ্জ জেলা অটো রিক্সা শ্রমিক ই্উনিয়নের সভাপতি শাহ আশরাউদ্দিন আহমেদ শামীম-এর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। জেলা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সুলতান আলম, হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি প্রফেসর মোঃ আব্দুল্লাহ, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মস্তোফা রফিক,  সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মরহুমের ভাই জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফদার তনু, জেলা  বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরী, দৈনিক স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান। সভায় কুরআন তেলাওয়াত করেন, কাজী মুহিবুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তুহিন খান, শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মনীর আহমেদ, ময়না মিয়া, মোঃ ফারুক মিয়া, নুরুল হক লিটন, মরহুমের পুত্র ইফতেখার তরফদার তারেক, শামীম আহমেদ স্বপন, জিতু মিয়া, নজরুল ইসলাম, আব্দুল ওয়াহাব বাবুল, মশ্বব আলী, সাহাব উদ্দিন, তানভীর আহমেদ জুয়েল, মখলিছুর রহমান, চনু মিয়া, আব্দুল হক প্রমূখ। শোক সভায় বক্তারা মরহুম ইসমাইল তরফদারের কর্মজীবনের উপর আলোচনা করেন। শোক সভার শুরুতে মরহুমের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com