বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ১ বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ৫ আগস্ট, ২০১৫
  • ৭১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে এক বখাটে অটোরিক্সা চালককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত বখাটে হচ্ছে-গজনাইপুর ইউনিয়নের শতক নোয়াপাড়া গ্রামের আবুল মিয়ার পুত্র অটোরিক্সা চালক ওয়াহিদ মিয়া (২৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর দু’ছাত্রী স্কুলে আসার জন্য সিএনজি অটোরিক্সাতে উঠে। এ সময় তাদের সাথে পাশেই সিটে বসা গজনাইপুর ইউনিয়নের শতক নোয়াপাড়া গ্রামের আবুল মিয়ার পুত্র অটোরিক্সা চালক ওয়াহিদ মিয়া (২৪) ওই দু’ছাত্রী স্কুলে আসা পর্যন্ত বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিল। ছাত্রীরা প্রথমে মানসম্মানের ভয়ে কাউকে কিছু না বলেই স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে তারা সহপাটি ও শিক্ষকদের বিষয়টি অবহিত করলে ওই দিনই বিকেল বেলায় খোজ নিয়ে বখাটে ওয়াহিদকে আটক করে থানা পুলিশে খবর দেয়া হয়। গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে জনতার হাতে আটক বখাটে ওয়াহিদকে উদ্ধার করে ভ্রাম্যমান আদালতের বিচারক নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেনের আদালতে হাজির করলে বিচারক বখাটের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাকে দোষী সাব্যস্থ্য করে ১৫ দিনের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com