সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে র‌্যাবের হাতে গাজা ও প্রাইভেট কারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেট কার ও ৭ লাখ টাকা মূল্যের গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত গাঁজা ব্যবসায়ীরা হচ্ছে-ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার সিতলপাড়া গ্রামের সোহরাব হোসেনের পুত্র ইমরান খান রাসেল ও জাহাঙ্গীর মিয়ার পুত্র সাইফুল ইসলাম (১৮)
গতকাল বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল ক্যাম্পের একদল ল্যাব সদস্য অভিযান চালিয়ে তেলিয়াপাড়া রেলগেইট এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমান জানান-একটি প্রাইভেট কারযোগে আটককৃতরা ৭লাখ টাকা মূল্যের ৮৫ কেজি গাঁজা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে একদল র‌্যাব সদস্য তেলিয়াপাড়া মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট সহ তাদেরকে আটক করে। এ সময় তাদেরকে গাড়ি তল্লাশি করে প্রায় ৭লাখ টাকা মূল্যের ৮৫ কেজি গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com