শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মাহত্যার চেষ্টা

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০১৫
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের মামুদপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে চন্দনা রাণী সূত্রধর (৩০) নামের দু’সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা চেষ্টা চালিয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানায়, মামুদপুর গ্রামের কেশব সূত্র ধরের পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এসব ঘটনাকে কেন্দ্র করে কেশব সূত্র ধর তার স্ত্রী চন্দনা রানী সূত্র ধরকে মারধোর করতো। গত শুক্রবার সন্ধ্যায় চন্দনা সূত্র ধরকে মারধোর করলে এতে বিষপান করে চটপট করতে থাকে। এ সময় বাড়ীর লোকজন এ ঘটনাটি অবগত হয়ে চন্দনা সূত্রধরকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অপর একটি সূত্র জানায়, ৫ বছর আগে কেশব সূত্র ধরের ১ম স্ত্রী তার যন্ত্রনায় অতিষ্ট হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে কেশব সূত্রধর সুজাতপুর গ্রামের চন্দনা সূত্রধরকে ২য় বিয়ে করেন। এরপর চন্দনা সূত্র ধরের গর্ভে দুই সন্তান জন্ম নেয়। কেশব সূত্র ধরের ২য় স্ত্রী চন্দনা সূত্র ধরের বিষপানের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com