শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

অর্থমন্ত্রী ও এমপি আবু জাহিরকে প্রাণনাশের ষড়যন্ত্রের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০১৫
  • ৪৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি কে প্রাণনাশের ষড়যন্ত্রের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে নবীগঞ্জ নতুন বাজার আব্দুল মতিন স্কোয়ারে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড.গতি গৌবিন্দ দাশ, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, রবীন্দ্র কুমার পাল রবি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, কৃষকলীগের সভাপতি শাহানুর আলম ছানু, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শেখ সইফা রহমান কাকলী, শ্রমিকলীগের সহ সভাপতি শাহ মনসুর আলম, যুবলীগ নেতা এম,এ আহমদ আজাদ, লন্ডন নর্থ ইষ্ট যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক উজ্জল সর্দার, ছাত্রলীগ নেতা আবু সালেহ জীবন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com