শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ জেকে হাই স্কুলকে জাতীয়করণ দাবীতে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০১৫
  • ৫০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জে, কে উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ ঘোষনার দাবীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বানিয়াচং পয়েন্টে ৩ দিনব্যাপী গণ স্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নবীগঞ্জ উপজেলা সংসদের সমন্বয়ক সৈকত দাশের সভাপতিত্বে এবং রুবেল মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি রাকিল হোসেন, নবীগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক আহবায়ক শামীম আহমদ, ইশ্বর দাশ, হিমান দাশ প্রমূখ। বক্তারা বলেন, নবীগঞ্জের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের মাধ্যমে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। তা সত্ত্বেও নবীগঞ্জ উপজেলায় সরকারী কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জে,কে উচ্চ বিদ্যালয়কে আগামী ২০১৬ সালে শতবর্ষে জাতীয়করন করার জোরদাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com