সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

যুবলীগের ইফতারে এমপি আবু জাহির সুসংগঠিত যুবলীগের নেতৃত্বের পক্ষেই হবিগঞ্জের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, যুবলীগ আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ডের বড় অংশীদার। সুসংগঠিত যুবলীগের  নেতৃত্বের পক্ষেই হবিগঞ্জের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। গতকাল শহরের রাজনগরস্থ স্থানীয় অনামিকা কমিউনিটি সেন্টারে জেলা যুবলীগের আয়োজনে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারন সম্পাদক, অ্যাডঃ মাহবুবে আলী এমপি। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডঃ আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর প্রমুখ।
উপস্থিত ছিলেন, অ্যাডঃ লুৎফুর রহমান, জাকির হোসেন চৌধুরী অসীম, অ্যাডঃ ক্ষীতিশ গোপ, তজম্মুল হক, আলমগীর খান সাদেক, জিপি আফিল উদ্দিন, অ্যাডঃ আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডঃ  শাহ্ ফখরুজ্জামান, অ্যাডঃ আবু বক্কর সিদ্দীক, অ্যাডঃ কনক জ্যোতি সেন, মোক্তার হোসেন বেনু, হিরাজ মিয়া, হাবিবুর রহমান খান, এডঃ সুলতান মাহমুদ, মোস্তফা কামাল আজাদ রাসেল, শাহ মোঃ আরজু, মিজানুর রহমান শামীম, ফজলুর রহমান, শেখ নুর হোসেন, আব্দুল মালেক, নূরুল আমিন, মাসুক মিয়া, মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায়, ইফাত জামিলসহ আওয়ামী পরিবারের অসংখ্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা যুবলীগ সভাপতি, হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম উপস্থিত অতিথিবৃন্দ সহ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com